নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জ থেকে ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (৮ অক্টোবর/২৩ আশ্বিন) সকাল সাড়ে ৭টার দিকে জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর পূর্বপাড়ায় পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৪/৫ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে পুকুর পাড় হতে ৪টি প্লাস্টিকের বস্তা ভর্তি ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।