বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে একহাজার বন্যার্তের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১১ জুলাই বিকাল ৩টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মীর মহিউদ্দিন, সিলেট মহানগর যুগ্মসম্পাদক জয় চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুগ্মআহ্বায়ক খন্দকার মনজুর আহমেদ, সদস্য নূরুল ইসলাম বজলু, রঞ্জিত চৌধুরী রাজন, লুৎফর রহমান নাঈম ও সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি এহ্সান আহমেদ উজ্জ্বল।
প্রধান অতিথি রফিকুল ইসলাম জোয়ারদার সৈকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই অসহায়-দুস্থ মানুষের কথা চিন্তা করেন। দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।