সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর বিকালে ইস্ট লন্ডনের একটি হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো আহবাব মিয়া। প্রথম পর্বে বিগত দুবছরের প্রতিবেদন উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক মো ছানাওর আলী কয়েছ। আর্থিক প্রতিবেদন পেশ করেন, কোষাধ্যক্ষ শামীম আহমদ।
দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার কাউন্সিলর হুমায়ুন কবীর আগামী দুবছর মেয়াদের (২০২৪-২০৬) জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ আবুল লেইছকে সভাপতি, মো ছানাওর আলী কয়েছকে সাধারণ সম্পাদক, কামরুজজামান চৌধুরীকে সিনিয়র সহসভাপতি ও মো শায়েখ মিয়াকে কোষাধ্যক্ষ করে ৬৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সহসভাপতি মো নজরুল ইসলাম, মজির উদ্দিন, আবদুল মালিক কুটি, আবদুর রব, খালেদ কামালী, সৈয়দ জিল্লুল হক, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাছুম মিয়া তালুকদার, শামীম আহমদ, রেদোয়ান খান, মো ছানু মিয়া, তাহিরুল ইসলাম, আবুল মনসুর রুমেল, অধ্যাপক আব্দুর রব ও ব্যারিস্টার রফিক আহমদ, সহকারী কোষাধ্যক্ষ মাওলানা তরিকুল ইসলাম, সবুজ মিয়া, মোহাম্মদ সেলিম উদ্দিন, মাহবুবুর রউফ নয়ন, মোহাম্মদ সেলিম মিয়া, মো হোসেইন আহমদ, নজির উদ্দিন, তফাজ্জুল আলী, আনছার মিয়া, বদরুল ইসলাম ও জাকির হোসেইন, সাংগঠনিক সম্পাদক মুজিব কিবরিয়া তালুকদার, মোহাম্মদ আমীর হোসেন, দিলবর আলী ও মো শামীমুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমীর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলহাস আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ লতিফি, আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান হিরু, সদস্য সচিব মো জরীফ উল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবু ছাদেক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী সেলিম, নির্বাহী সদস্য কাউন্সিলর ভিপি ইকবাল হোসাইন, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, নূরুল আমীন, অধ্যাপক ওমর ফারুক, আলাউদ্দিন আহমদ মুক্তা, আবু সুফিয়ান চৌধুরী খোকন, মিজানুর রহমান চৌধুরী, ফজলুল করীম, মকসুদ আহমদ, ইকবাল হোসেন, আবুল হাসনাত কয়েছ, মহিউদ্দিন জিলু আহমদ, মো জাহির আলী (আপ্তাব), আবুল কাসেম আলীম, মো বশীর আহমদ, মো ফারুক মিয়া, মো ফারুক আহমদ, এম এ বাছিত (শেলু), আবুল হোসেন রফিক, আবুল হোসেন, আলী মোহাম্মদ রহমান মকবুল ও আলকাছ মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি