সুনামগঞ্জ-জামালগঞ্জে সড়কে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

প্রকাশিত November 27, 2025
সুনামগঞ্জ-জামালগঞ্জে সড়কে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‎সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে গাপলী নাম নামক স্থানে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত মো সৌরব মিয়া (১৫) জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে। প্রবাসযাত্রী বাবাকে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎সদর হাসপতালের কর্তব্যরত ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চত করেন।