সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিলন সাধারণ সম্পাদক হানিফ

প্রকাশিত January 15, 2023
সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিলন সাধারণ সম্পাদক হানিফ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠার ৪ বছর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ১১টি পদে ভোট গ্রহণ করা হয়। প্রিসাইডিং অফিসারের দাযিত্ব পালন করেন এলজিইডির স্যোসাল অর্গানাইজার সিরাজুল ইসলাম। মোট ৫১ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি এ কে মিলন আহমদ ২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মাইটিভি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আবু হানিফ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে মো আব্দুল মোতালিব ভূঁইয়া ও মাহবুবুর রহমান সজীব, যুগ্মসাধারণ সম্পাদক পদে দৈনিক জাগ্রত সিলেটের প্রতিনিধি মো বদরুজ্জামান বদরুল ও তাজুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক পদে আলী হোসেন, কোষাধ্যক্ষ পদে মইনুল হোসেন এবং নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুর রহমান জিল্লু নিবাচিত হয়েছেন।