বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‘সমবায়ে গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ/বঙ্গবুন্ধর দর্শন-সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার, ৪ নভেম্বর সকাল ১০টায় সুনামগগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনের সামনে থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে হাছনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো জসিম উদ্দিন দিলীপ ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়। সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো বশির আহমদ। সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা তামান্না আক্তার।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনটি সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সদনপত্র প্রদান করা হয়।