বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌরসভা সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় শহরের ৩০ হজ্বযাত্রীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে। একই সঙ্গে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করে।
সোমবার, ৬ মে (২৩ বৈশাখ) দুপুরে সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে হজ্ব বিষয়ে প্রশিক্ষণ দেন সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো মোশাররফ হুসেন এবং কাজির পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হক।
সভাপতির বক্তব্যে পৌরসভার মেয়র নাদের বখত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য দোয়া করতে হজ্বযাত্রীদের প্রতি অনুরোধ জানান।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে পৌর মেয়র হজ্বযাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।