সুনামগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

প্রকাশিত May 29, 2023
সুনামগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সুনামগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ৩ নারী-পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার, ২৯ মে রাত ১টার দিকে লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে রোহেনা (৩০, স্বামী হেলাল মিয়া), আক্কাছ (৪২, পিতা মো আবুল কাশেম, দুজনেরই ঠিকানা জেটুয়ামোড়া বাগান বাড়ী, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) ও মো সাগর মিয়াকে (২১, পিতা মো মাশুক মিয়া, স্বর্ণরেখ, বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী