সুনামগঞ্জে ১১ তীর খেলোয়ােকে আটক করেছে পুলিশ

প্রকাশিত January 18, 2018
সুনামগঞ্জে ১১ তীর খেলোয়ােকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ শিলং তীর খেলায় জড়িত ১১ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ১১ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, শহরের ইব্রাহিমপুরের শংকর দাস, মানিক শুল্ক বৈদ্য, সমর দাস, আনন্দ দাস ও বিমল দাস, তেঘরিয়া লম্বাহাটি এলাকার শাহাব উদ্দিন ও শামীম আহমদ, পশ্চিম হাজীপাড়া এলাকার হোসেন আলী, ওয়েজখালী এলাকার রাজু আহমদ, সঞ্জিত পাল এবং তেঘরিয়া ঈদগা মহল্লার মেহেদী হাসান।