সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত August 20, 2024
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করা হয়।
সোমবার, ১৯ আগস্ট সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি মো আকবর আলী, আ ত ম মিছবাহ, সহ শ্রমবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম দিলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্মসম্পাদক মমিনুল হক কালারচাঁন ও জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।