সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত October 23, 2022
সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সাংবাদিক শাহিন ও তার পরিবারের উপর বারবার হামলা, বাড়ি ও জমি দখল, লুটতরাজ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসুচি পালিত হয়। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও দৈনিক আজকালের প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক বিজন সেন ও রওনক আহমদ।
বক্তারা হামলার ঘটনার জন্যে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের আফতাব উদ্দিনকে দায়ী করেন।