সুনামগঞ্জ প্রতিনিধি : ‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ এ স্লোগান নিয়ে সুনামগঞ্জে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।
সোমবার, ৮ মে দুপুরে দিনটি উপলক্ষে সুনামগঞ্জ শহরে শোভাযা্ত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে কালিবাড়ি থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়ায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমেদ, সিরাজুর রহমান সিরাজ, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ, রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো এনামুল হক, মোজাম্মেল হক মুনিম ও লেভেল অফিসার কনিকা তালুকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।