সুনামগঞ্জে শুদ্ধস্বরে জাতীয় সংগীত ও অমর একুশের গান পরিবেশন নিয়ে কর্মশালা

প্রকাশিত November 26, 2023
সুনামগঞ্জে শুদ্ধস্বরে জাতীয় সংগীত ও অমর একুশের গান পরিবেশন নিয়ে কর্মশালা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : শুদ্ধস্বরে জাতীয় সংগীত ও অমর একুশের গান পরিবেশন নিয়ে সুনামগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৫ নভেম্বর দিনব্যাপী সুনামগঞ্জ জন-উদ্যোগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু। প্রশিক্ষণ নেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান আসাদ।