সুনামগঞ্জ প্রতিনিধি : রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৮তম আবির্ভাব তিথি উপলক্ষে সুনামগঞ্জে পূজা অর্চনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেড়-শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক হিন্দু-মুসলিম নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ আশ্রমের সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দের সভাপতিত্বে ও রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সদস্য মঞ্জু তালুকদারের সঞ্চালনায় এতে রাখেন, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস, স্বামী হৃদয়ানন্দ মহারাজ, সদস্য কার্তিক চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সঞ্চিতা চৌধুরী।
ভক্তিমূলক গান পরিবেশন করেন শিশুশিল্পী রুদ্রানী তালুকদার রিধি।
পরে শিক্ষা উপকরণ ও শাড়ি বিতরণ করা হয়।