সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুদ্দিন খান নিখিলের আহবানে সংগঠনের জেলা শাখার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে বন্যার কারণে নানা রোগে আক্রান্ত ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবার সঙ্গে সঙ্গে ঔষধও দেওয়া হয়।
ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম যৌথভাবে উদ্বোধন করেন, জেলা যুবলীগের আহবায়ক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক মুকুল চক্রবর্তী ও আলী আশরাফ সোহাগ ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, সবজু কান্তি দাস, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষযক সম্পাদক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মো ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো এনাম আহমেদ ও জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মৈত্র।