সুনামগঞ্জ প্রতিনিধি : কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে প্রধান অতিথি হিসেবে কেক কেটে জেলা মোহনা টিভি দর্শক ফোরামের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন।
মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও সাংবাদিক এ কে মিলন আহমদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো সুমন মিয়া, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বনানী দাস রুমা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নিজাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো আবুল হোসেন, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংঙ্কজ কান্তি দে, আরটিভি প্রতিনিধি বিন্দু তালুকদার, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি এ আর জুয়েল ও দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার।