নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জে ৩৮৭ বোতল বিদেশী মদ ও ২০ হাজার ভারতীয় বিড়িসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (২৯ অক্টোবর/১৩ কার্তিক) রাত পৌণে ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে গ্রামের কামাল উদ্দিন নামে এক ব্যক্তির
বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ হতে উল্লেখিত মদ ও বিড়ি জব্দ এবং ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন রঙ্গারচর গ্রামের কামাল উদ্দিন (৫৫, পিতা মৃত আব্দুস সামাদ) ও বোরহান উদ্দিন (৩৫, পিতা ফজর আলী), হরিণাপাটি গ্রামের আলিম উদ্দিন (৪৫, পিতা মৃত চেরাগ আলী) এবং সিংপুরহাটি গ্রামের নওশাদ মিয়া (৪০, পিতা মৃত ঈদু মিয়া)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।