সুনামগঞ্জে মহানবমীতে মণ্ডপে মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ

প্রকাশিত October 4, 2022
সুনামগঞ্জে মহানবমীতে মণ্ডপে মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে হাজারো ভক্ত উপবাসে থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে মণ্ডপে মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
মঙ্গলবার সকাল থেকেই নানা বয়সের নর-নারী ও কিশোর-কিশোরীরা পুণ্য লাভের আশায় এই পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এ সময় উলুধ্বনি, ঢাকঢোল আর শঙ্খ ধ্বনিতে মণ্ডপ এলাকা মুখরিত হয়ে উঠে।
তবে পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যদের দায়িত্ব পালনে সক্রিয়তার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
রামকৃষ্ণ আশ্রমে পূজোতে অংশগ্রহণ করেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সিলেট এম সি কলেজের সাবেক অধ্যাপক সুধাংশু রঞ্জন তালুকদার, রামকৃষ্ণ আশ্রমের সদস্য হিরেন্দু ভূষণ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট শিবেন্দু তালুকদার, স্বপন কুমার দাস, চন্দন প্রসাদ রায়, সিতাংশু পিনু, অলক দত্ত, রাজু রায়, দিলীপ রায় প্রমুখ।