সুনামগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় পুরস্কার বিতরণ

প্রকাশিত February 19, 2025
সুনামগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ১২ উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪ সালের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি/৬ ফাল্গুন) সকালে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার সহকারী পরিচালক রবীন আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিশিষ্ট শিক্ষাবিদ যোগেশ্বর দাস, জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের আহবায়ক অশোক তালুকদার, সুনামগঞ্জ কেন্দ্রীয় দুগার্বাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার, সাংসাদিক দিপংঙ্কর বণিক ও রাসেল আহমেদ।
অনুষ্ঠানে ৫ শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।