সুনামগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত May 22, 2023
সুনামগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার, ২২ মে দুপুরে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক বিজন সিংহের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো জাকির হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ কান্তি দে ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার।