সুনামগঞ্জ প্রতিনিধি : ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়-দুর্যোগ প্রস্তুতি সব সময়’ স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে এই মহড়ার আয়োজন করা হয়। এর মাধ্যমে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হয় তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন ও জেলা ত্রাণ কর্মকর্তা মো শফিকুল ইসলাম।