সুনামগঞ্জে বেকার যুব নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত June 15, 2017
সুনামগঞ্জে বেকার যুব নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে বেকার যুব নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে সুনামগঞ্জ সদর উপজেলা নারী ফোরামের পক্ষ থেকে ১০ জন বেকার যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সবার হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
সেলাই মেশিন বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
এ সময় উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা সেলিম আহমদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার আব্দুল হাই ও সাজিদুর রহমান সাজিদ।