সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

প্রকাশিত October 8, 2023
সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‘শিশুর জন্য বিনিয়োগ করি/ভবিষ্যতের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপনী দিনে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৮ অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, ওয়ার্ল্ড ভিশন এসির ম্যানেজার উত্তম চক্রবর্তী ও ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তা আব্দুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, আজকের শিশুরাই আগামীদিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিশুর অধিকার সুরক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যে বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।