সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত December 1, 2022
সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘অসমতা দূর করি-এইডস মুক্ত বিশ্বগড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভায় বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা আহম্মদ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা শুকদেব সাহা এবং শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মো ওমর ফারুক।