সুনামগঞ্জে বিভিন্ন সংস্থার উদ্যোগে চায়নিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত January 30, 2025
সুনামগঞ্জে বিভিন্ন সংস্থার উদ্যোগে চায়নিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে চাইনিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক-ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) সুনামগঞ্জ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
এতে অন্যদের মধ্যে অংশ নেন, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, নূরুল হাসান আতাহের, শিল্পী বেগম, মাহিন চৌধুরী, ফারুক আহমদ ও কর্ণবাবু দাস।
আয়োজনে ‘পুনর্জীবন, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক থিমের অধীনে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য শক্তি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।