বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট গ্রামে বিএনপি নেতা, সাবেক ইউপি মেম্বার ফারুক মিয়ার বাড়িতে নিমার্ণাধীন ঘরে হামলা, ভাংচুর ও লটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর/১১ পৌষ) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে হালুয়ারঘাটে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ফারুক মিয়া, জমিরুন নেছা, সেলিম মিয়া, সখিনা বেগম, আলিম উদ্দিন, আরশাদ আলী, আব্দুল মোতালিব ও তাহমিনা বেগম।
বক্তারা অভিযোগ করেন, গত ২১ ও ২৪ ডিসেম্বর একই গ্রামের প্রতিপক্ষ আওয়ামী লীগ কর্মী ফেরদৌস ও অদুদ মিয়া এবং তাদের লোকজন শালিস অমান্য করে এ হামলা চালায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।