সুনামগঞ্জে বানভাসিদের মধ্যে সুয়েবের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত July 9, 2022
সুনামগঞ্জে বানভাসিদের মধ্যে সুয়েবের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বন্যাকবলিতদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন।
শনিবার দিনব্যাপী তিনি উপজেলার মামুদপুর (কাকিয়ায়), খলাপাড়া, বৌলাম, চকিয়াচাপুর ও বাদশাগঞ্জ বাজারে বানভাসি অসহায় মানুষের মাঝে চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়ো দুধ, পিঁয়াজ, রসুন ও আদা বিতরণ করেন।
এই ত্রাণকাজে অর্থ দিয়ে সহযোগিতা করেন, সিলেট মদনমোহন কলেজের উপাধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক মো রফিকুল ইসলাম ও লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল হান্নান।–সংবাদ বিজ্ঞপ্তি