সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত May 29, 2022
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত দু শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, দুর্নীতি দমন কমিশনের সাবেক জ্যেষ্ঠ সচিব দিলোয়ার বখত্।
উদ্যোক্তা সংগঠনের সদস্য সচিব জহির আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মো সোহাগ মিয়ার সঞ্চালনায় উদ্বোধন পর্ব শেষে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত্, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান হাসনু, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মাইদুল ইসলাম খান মামুন, সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আহসান জামিল আনাস, অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল প্রমুখের সহযোগিতায় সদর উপজেলার সাহেববাড়ি ঘাট এলাকা থেকে শুরু করে সুরমা নদীর তীরে অবস্থিত কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি পরিবারগুলোতে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, ব্রেড, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ টেবল্যাট বিতরণ করা হয়।