সুনামগঞ্জে বন্যার্ত ১১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত May 20, 2022
সুনামগঞ্জে বন্যার্ত ১১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড়, হালুয়ারঘাট, রহমতপুর ও পৌরসভার সাহেববাড়ি ঘাট এলাকায় ১১০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, আওয়ামী লীগ নেতা এরন মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি অরিন্দম মৈত্র অমিয় ও শামসুল আবেদিন রাজন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, চিড়া, মুড়ি, ঔষধ, মোমবাতি ও দিয়াশলাই।