সুনামগঞ্জে প্রাণের সিলেট সংগঠনের অভিষেক ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত March 27, 2023
সুনামগঞ্জে প্রাণের সিলেট সংগঠনের অভিষেক ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে প্রাণের সিলেট নামের অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার একটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এম মাহফুজুর রহমান সজীব। মো নাজমুল হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট শামছুল ইসলাম, সমাজসেবক এ টি এম হেলাল, মোহাম্মদ সাইফুল ইসলাম, আমিনুর রশিদ, মাওলানা তৈয়্যিবুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শহিদুল ইসলাম, মুকুল বখত ও সোয়েব খান।
পরে কয়েকজন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।