সুনামগঞ্জে প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

প্রকাশিত December 26, 2017
সুনামগঞ্জে প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পরিবার কল্যাণ, সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে শহরের ইপিআই ভবনে এই সভার আয়োজন করা হয়।
পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।