সুনামগঞ্জ প্রতিনিধি : নানা কর্মসূচিতে সুনামগঞ্জে নিরাপদ সড়ক চাই-নিসচার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি মহিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক মো মহিবুল ইসলাম, জেলা বিআরটিএর সহকারী মটর যান পরিদর্শক দিলোয়ার হোসাইন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন।