সুনামগঞ্জে ডেইলি বাংলাদেশ টুডে পরিবারের ত্রাণ বিতরণ

প্রকাশিত June 27, 2022
সুনামগঞ্জে ডেইলি বাংলাদেশ টুডে পরিবারের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : ইংরেজি দৈনিক পত্রিকা ‘বাংলাদেশ টুডে’ পরিবারের অর্থায়নে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে রান্নাকরা খাবার, নগদ অর্থ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দিনব্যাপী ‘দি বাংলাদেশ টুডে’ সম্পাদক ও প্রকাশক মো জুবায়ের আলমের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ‘দি বাংলাদেশ টুডের সম্পাদক ও প্রকাশকের সহধর্মিণী মারজান জেনিফা, নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, ‘দি বাংলাদেশ টুডে’র ডেপুটি ম্যানেজিং এডিটর মো শহিদুল হক ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ কে মিলন আহমদ।