বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান সরকারের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ক্লাইমেক্স চেইঞ্জের উদ্যোগে, বাংলাদেশের হাওর অঞ্চলে টেকসই জনগোষ্ঠীর জীবনের জন্য এ কর্মশালা শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি ট্রেনিং সেন্টার মিলনায়তনে বুধবার, ৪ সেপ্টেম্বর (২০ ভাদ্র) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) হোসাইন আল-মুজাহিদ। এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সদানন্দ ভট্টাচার্যের সঞ্চালনায়, কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন,পিকেএসএফের মহাব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড এ কে এম নূরুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন, জার্মান সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের ইমপ্লি-মেন্টেশন ম্যানেজার শানিন মুনতাহা ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ বলেন, কোন প্রকল্প বাস্তবায়নের পূর্বে স্থানীয় অংশীজনের সাথে আলোচনা করে কার্যক্রম গ্রহণ করা হলে এবং বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট উপকারভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে প্রকল্প নিশ্চিতভাবে সফল হবে।