সুনামগঞ্জে জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত November 23, 2023
সুনামগঞ্জে জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে সুনামগঞ্জে আগামীর জলবায়ু কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২২ নভেম্বর সকাল থেকে শহরের হাজীপাড়ায় একটি গেস্ট হাউসে বেসরকারি সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় সিডাটুগ্রো প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো রিয়াজুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আমির হামজা। অংশ নেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, মাই টিভির প্রতিনিধি মো আবু হানিফ, গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক হাওরাঞ্চল কথা পত্রিকার বার্তা সম্পাদক মো আলাউর রহমান, জগন্নাথপুর উপজেলার উত্তরণ কর্মী মো শাহিনুর রহমান ও তাপস কুমার দাশ এবং সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার জলবায়ু বিষয়ক কর্মীরা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে টেকসই, স্থানীয় ও সহজ সমাধান খুঁজে বের করা এবং আসন্ন কপ-২৮ এ সকলের সামনে উপস্থাপন করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।