সুনামগঞ্জে চ্যামসফোর্ড কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির অর্থ বিতরণ

প্রকাশিত July 15, 2022
সুনামগঞ্জে চ্যামসফোর্ড কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির অর্থ বিতরণ

সুনামগঞ্জের জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের লন্ডনভিত্তিক দাতা সংস্থা দ্যা চ্যামসফোর্ড বাংলাদেশ কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মাহমুদপুর ও হরিণাকান্দী গ্রামে, বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুর্লভপুর ও শরিফপুর গ্রামে এবং সন্ধ্যায় তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দ্যা চ্যামসফোর্ড বাংলাদেশ কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির সহকারী ট্রেজারার আব্দুল মালিক, সুনামগঞ্জ ইসলামিক সেন্টারের পরিচালক ও আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ খান, সমাজসেবক মাওলানা তজম্মুল আলী, প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, আমারসুনামগঞ্জ ডটকম সম্পাদক মো সুহেল আলম, তাহিরপুর ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো শফিকুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান ও সজিব আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি