সুনামগঞ্জে চপলের মু্ক্তির দাবিতে মিছিল সমাবেশ অব্যাহত

প্রকাশিত August 20, 2017
সুনামগঞ্জে চপলের মু্ক্তির দাবিতে মিছিল সমাবেশ অব্যাহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের মু্ক্তির দাবিতে মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগ সদস্য নূরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও রনজিৎ চৌধুরী রাজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সবুজ কান্তি দাস, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা কৃষক লীগ নেতা যথীন্দ্র মোহন তালুকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর মো আবাবিল নূর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম উদ্দিন, সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।