সুনামগঞ্জ প্রতিনিধি : গ্রেটার সিলেট ডেভলাপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার, ১৯ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হয়।
অর্থ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভলাপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বজলু ও কোষাধ্যক্ষ এ কে এম মহিম।