সুনামগঞ্জে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভায় সারজিস

প্রকাশিত September 25, 2025
সুনামগঞ্জে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভায় সারজিস

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘নিবার্চন পিছানোর উদ্দেশ্য আমাদের নয়-তবে আমরা আগে দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নিবার্চনের মাধ্যমে আগামী নিবার্চন দেখতে চেয়েছি। এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
তিনি জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে দলীয় নীতিমালা ও আর্দশভিত্তিক চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরতে দেশের সকল জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
জেলা এনসিপির প্রধান সমন্বয় দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন দলের যুগ্মআহবায়ক এহতেশাম হক ও যুগ্মসদস্য সচিব প্রীতম দাশ।