বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বুধবার, ২ আগস্ট বিকেলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রোজিনা বেগম, কুহিনুর বেগম, সাজনা বেগম, ফরিদা বেগম, চাঁনতারা বেগম, তাছলিমা বেগম ও ঝরনা বেগম।
তারা ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন ও সংবাদ প্রকাশের সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ঝরনা বেগম, চম্পা বেগম ও রহিমা বেগমসহ অন্যরা সংবাদ সম্মেলন করে তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে নানা অভিযোগ করেন।