সুনামগঞ্জ প্রতিনিধি : ইতালির পিসা ও ভেনিস শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে সুনামগঞ্জে ৪ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও লবণ।
মঙ্গলবার সকালে সমাজসেবক মো আফজাল হোসেন ও ইতালি প্রবাসী কমিউনিটি নেতা জয়নাল আবেদীন রুবেলের নেতৃত্বে শহরের ধোপাখালি, নবীনগর, ঘোলঘর, বনানীপাড়া, মোহাম্মদপুর, কাইমচর, গোদারগাঁও, বিলপাড়, জগন্নাথপুর, মঈনপুর ও মঙ্গলকাটা এলাকায় এই ত্রাণকার্য পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শিহাবুর রহমান, কাপ্তানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর নাসির, মোবারক হোসাইন, পুলিশের অবসরপ্রাপ্ত এস আই নূরুল ইসলাম নাসির ও খেলোয়াড় পিংকু।