সুনামগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোবারক হোসেনের মতবিনিময়

প্রকাশিত September 2, 2023
সুনামগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোবারক হোসেনের মতবিনিময়

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, দলের সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মো মোবারক হোসেন মতবিনিময় অব্যাহত রেখেছেন।
শনিবার, ২ সেপ্টেম্বর দুপুরে উত্তর সুরমা-সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজার মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সফর উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো মোবারক হোসেন। আরও বক্তব্য রাখেন উত্তর সুরমা-সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন ও ইউপি মেম্বার মো ইউনুস আলী।
প্রধান অতিথির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী মো মোবারক হোসেন হালুয়ারঘাট এলাকায় চলতি নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নিতে সরকারের নিকট দাবি জানান।