বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহিদুল ইসলাম রাজীবের উপর ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বুধবার ১২ জুলাই সকালে নীলপুর বাজারে জানিগাঁও ব্যবসায়ী সমিতি ও গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ব্যবসায়ী বাহার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী ফখরুল ইসলাম, আব্দুল হাই, সিরাজ মিয়া ও সুবোধ দাস।
তারা এ হামলার জন্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে দায়ী করেন।