সীমান্ত এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ৪৮ বিজিবির খাদ্য বিতরণ

প্রকাশিত July 10, 2022
সীমান্ত এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ৪৮ বিজিবির খাদ্য বিতরণ

বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তার ধারাবাহিকতায় শনিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিওপি সমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
একইদিন জৈন্তাপুর উপজেলাধীন ডিবিও হাওর বিওপির দায়িত্বপূর্ণ নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।–সংবাদ বিজ্ঞপ্তি