বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় বন্যাদুর্গতদের প্রতিদিন খাদ্যসামগ্রী দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় বিওপির দায়িত্বপূর্ণ নিজপাট ইউনিয়নের ডিবিরহাওড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।
একইদিন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি