জকিগঞ্জ প্রতিনিধি : জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ সিলেট, ঢাকা ও কালিগঙ্গা আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সংস্থার ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সীমান্তিকের চেয়ারপার্সন শফিকুল হক তাপাদার। সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ আবু মোহাম্মদ জাকারিয়া স্বপন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন চিফ পেট্রোন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আমেরিকার জন্স হোপকিন্স ইউনিভার্সিটির ফ্যাকাল্টি বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আলকবির। শোক প্রস্তাব উত্থাপন করেন সীমান্তিক টিটি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার। স্বাগত বক্তব্য দেন সীমান্তিকের সিলেট কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিগত সভার কার্যবিরণী উপস্থাপন করেন মহাসচিব ফারুক আহমদ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারপার্সন সাজনা সুলতানা হক চৌধুরী, সাবেক চেয়ারপার্সন আব্দুল হাই, আব্দুল আহাদ, আব্দুল্লাহ আল মামুন সামন ও নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন শাখার প্রতিনিধি তাকবীর আহমদ, ভূমিদাতা আব্দুর রব, রিলন চৌধুরী, সাবেক মহাসচিব আব্দুল কুদ্দুস, পিএম ফাতেহা আক্তার মৌ, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মাছুমা বেগম, কামিল আহমদ, কো অর্ডিনেটর জামাল আহমদ, অরবিন্দু বর্মন, আব্দুল হাই মন্টু প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে সংস্থার নতুন চেয়ারপার্সন হিসেবে শফিকুল হক তাপাদার ও মহাসচিব হিসেবে আবু মোহাম্মদ জাকারিয়া স্বপনের নাম ঘোঘণা করেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ইছামতী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী।
সীমান্তিকের কেন্দ্রীয় কমিটির অন্যরা হলেন ভাইস চেয়ারপার্সন ফারুক উদ্দিন চৌধুরী, যুগ্মমহাসচিব আব্দুল্লাহ আল মামুন সামন, কোষাধ্যক্ষ ফারজানা আহমেদ লস্কর নিপা এবং সদস্য করিমা বেগম, মো নজরুল ইসলাম, মনোয়ারা বেগম হেনা, সেলিনা আক্তার লস্কর, ফারহানা আক্তার ও মায়িশা কবির।