সীমান্তিকের কর্মবান্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত January 3, 2023
সীমান্তিকের কর্মবান্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, কর্মবাবন্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সীমান্তিক নিরলস কাজ করে যাচ্ছে। সীমান্তিকের স্বপ্নদ্রষ্টা মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল-কবির মানবসম্পদ উন্নয়নে শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর শহজালাল উপশহরে বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সে সীমান্তিক আয়োজিত ‘কর্মবান্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সীমান্তিক সিলেট কমিটির সভাপতি প্রফেসর করিমা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডা নাহিদ ফেরদৌসী ও সিলেটের সিভিল সার্জন ডা এস এম শাহরিয়ার। সীমান্তিকের উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির ‘কর্মবান্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সীমান্তিক এইচআরডিসির ইনস্ট্রাক্টর কাবেরী দাসের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীমান্তিকের পরিচালক-শিক্ষা অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার। উপস্থিত ছিলেন উপনির্বাহী পরিচালক পারভেজ আলম, সীমান্তিক এইচআরডিসির ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ ও এমআইএসএইচডি প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন। এছাড়াও সীমান্তিকের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি