সিলেট সিটি কর্পোরেশনকে স্মার্ট ও আধুনিক পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী বিষয়ে মহানগরীর বিশিষ্টজনদের মতবিনিময় শনিবার, ১৮ মার্চ রাতে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের চরুগাঁওয়ের বাসায় অনুষ্ঠিত হয়।
এতে সুধীজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট মহানগরীতে কি এমন কেউ নেই, যিনি সিটি করর্পোরেশনের হাল ধরতে পারবে।
বক্তারা বলেন, মহানগরীর মাটি ও মানুষের সঙ্গে যার সম্পর্কে আছে এমন লোক সিলেট সিটি করর্পোরেশনের নেতৃত্বে আসুক।
সভায় মেয়র পদে নির্বাচনে সঠিক ব্যক্তিকে খুঁজের বের করার লক্ষ্যে ব্যবসায়ী, চাকরিজীবী ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তি ও কর্মীদের নিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমান, রোটারিয়ান দেলোয়ার হোসেন চুনু, সাবেক ভিপি আব্দুল হানিফ কুটু, হুরায়রা ইফতার হোসেন, হুমায়ুন মজিদ টিটু, মুছা রেজা চৌধুরী, আফতাব উদ্দিন, বিলাল উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি