সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুকে কায়েস্তরাইল সমাজকল্যাণ সমিতি সংবর্ধনা জ্ঞাপন করেছে ।
কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শনিবার বঙ্গবীর রোডে কাউন্সিলর কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কায়েস্থরাইল সমাজকল্যাণ সমিতির সভাপতি তারেক উল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ডা এজাজ উদ্দিন সানী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খায়রুল আমিন রাফসান, আয়োজক সংগঠনের উপদেষ্টা নূর আহমদ খান সাদেক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আবু বকর সিদ্দিক সুবেল প্রমুখ।
পরে কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুকে কায়েস্থরাইল সমাজকল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ বিজ্ঞপ্তি