সিলেটে ডেঙ্গু প্রতিরোধ ও নগরবাসীর মাঝে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সিলেট এসএসসি মিলেনিয়াম ব্যাচের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি চলছে।
শুক্রবার, ১১ আগস্ট সকাল ৯টায় সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের ঊর্মি আবাসিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সবার আগে এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে। প্রতিদিনই নগরীর কোনো না কোনো এলাকায় মশক নিধন অভিযান অব্যাহত আছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে সিলেট এসএসসি মিলেনিয়াম ব্যাচের সমন্বয়ক আমজাদ হোসেইন চৌধুরী বলেন, ‘সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে ২০ নম্বর ওয়ার্ডে আমাদের কাজ চলছে। আগামী ৩ মাস এই ওয়ার্ডে আমরা কাজ করবো। সপ্তাহের ৫ দিন ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিসিকের সেভ দ্যা চিলড্রেনের জনস্বাস্থ্য ও রোগতত্ব বিশেষজ্ঞ ডা মৃদুল গুপ্ত, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক রুবেল আহমদ, তৌহিদ হাসিব, নবীন আহমেদ, ডা সাহেদ আহমদ, আব্দুল আহাদ, আতাউল গনি ইমন, হিরা সরকার, কবির চৌধুরী, শিমুল আহমদ, সাদিক আহমদ, বিনয় ভদ্র, মীর্জা হুমায়ুন কবীর জনি, হারিছ আলী, মো হানিফ, এস আর সাদিক, সাদত জিলানী, এনামুল হক জনি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি